ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ১৯ মে ২০২১
আপডেট: ১৭:৪২, ১৯ মে ২০২১
আপডেট: ১৭:৪২, ১৯ মে ২০২১
ফেনীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বাড়িয়াপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখিপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























