গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৮:২৬, ২৮ মে ২০২১
গোপালগঞ্জের তিন ইউনিয়নে লকডাউন ঘোষণা
হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়, বোলতলী ও সাহাপুর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
সদর উপজেলার বোলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন একটি পরিবারের তিনজন। এছাড়া একজন মারা যান। পরে তার সংস্পর্শে আসা ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ আসে। এরপর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।
গোপালগঞ্জ সিভিল সার্জনের অফিসের তথ্যমতে, ওই ইউনিয়ন দুটিতে নতুন করে আরো ৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আরো ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। তেলিভিটা গ্রামে করোনা রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন।
জেলায় এ পর্যন্ত ৩৭৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু মে মাসে আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৭ জন।
গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও মোহাম্মদ রাশেদুল রহমান জানান, লকডাউনে তিনটি ইউনিয়নের হাট-বাজার ও দোকানপাট বন্ধ থাকবে। সীমিত রাখা হবে গণপরিবহন চলাচল। অতি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ ও সরকারি অনুদান দেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























