নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৪১, ৩০ মে ২০২১
ভয়ঙ্কর নতুন মাদক এলএসডিসহ গ্রেপ্তার ৫
সম্প্রতি উদ্ধার হওয়া মাদক এলএসডি (ফাইল ছবি)
ভয়ঙ্কর মাদক এলএসডিসহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানীর খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক এলএসডি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পল্টন থানায় সংবাদ সম্মেলন করবেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
সম্প্রতি হাফিজুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে ডিবি জানতে পারে, হাফিজ একটি নতুন ও অদ্ভুত ধরনের মাদকে আসক্ত ছিলেন। এরপরই মাদক এলএসডির বিষয়ে তথ্য পায় পুলিশ।
গত বুধবার রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তিনজনের কাছ থেকে ২০০টি এলএসডি জব্দ করা হয়। প্রতিটি তিন হাজার টাকা মূল্যে বিক্রি করেন তারা। এ ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আদালতের নির্দেশে রোববার রিমান্ডে পেয়েছে পুলিশ।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























