নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৭, ৩১ মে ২০২১
বন্ধ ঘরে পাওয়া গেলো পুলিশ পরিদর্শকের মরদেহ
ফেনীতে ভাড়া বাসা থেকে শফিকুল আজম (৫৫) নামের এক ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিআই) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ মে) বিকালে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। শফিকুল আজমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আউটপাড়ায়।
পুলিশ জানায়, শফিকুল আজমের পরিবার ঢাকায় থাকেন। তিনি ফেনী শহরের ছাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের চৌধুরী পাড়ায় আশিক মঞ্জিলে ভাড়া থাকতেন। শুক্রবার (২৮ মে) দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
আশিক মঞ্জিলের মালিক মনির আহাম্মদ বলেন, দুপুরে শফিকের বাসা থেকে দুর্গন্ধ বের হলে দরজায় গিয়ে দেখা যায় ভেতর থেকে আটকানো। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে ভেতরে শফিকের মরদেহ দেখতে পান।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম বলেন, শফিকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























