টেকনাফ প্রতিনিধি
আপডেট: ১৭:০৩, ১ জুন ২০২১
টেকনাফে লকডাউনের মেয়াদ বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় টেকনাফে লকডাউনের মেয়াদ আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ১৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ১২ দিন কঠোর লকডাউন ছিল।
মঙ্গলবার (১ জুন) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ১৯ মে থেকে ৩১ মে পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।
করোনার সংক্রমণ বৃদ্ধি এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় সীমান্ত উপজেলা উপজেলায় টেকনাফে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন হবে।
এদিকে উখিয়া উপজেলা ও উখিয়া-টেকনাফের পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পেও আজ থেকে আরও ৬ জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নম্বর ক্যাম্পকে ১০ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়েছিল। তা আরও ছয় দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এ লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি কার্যক্রম ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























