রাজশাহী প্রতিনিধি
আপডেট: ১৬:১৮, ৪ জুন ২০২১
রামেক হাসপাতালে একদিনে রেকর্ড ১৬ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছে তাদের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছে ছয়জন।
মৃতদের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।
সাইফুল ফেরদৌস আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯জন, রাজশাহী জেলার ছয়জন ও নওগাঁ জেলার একজন। এছাড়া করোনা ওয়ার্ডে নতুন মোট ভর্তি আছেন ২২৫ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেকে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৩২ জন। যাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, পাবনার তিনজন ও নাটোর জেলার বাসিন্দা একজন।
গত ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত গত ১২ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) ৯৩ জন মারা গেছেন। এদের মধ্যে ৫৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























