নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৩৭, ৭ জুন ২০২১
মুসা ম্যানশনে অগ্নিকাণ্ড: ভবন মালিকসহ দুজনের জামিন
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনের মালিক মোস্তাক আহমেদ চিশতিসহ দুজনের জামিন দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুন) ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জামিন পাওয়া অপর আসামি হলেন- তারিকুজ্জামান।
এর আগে, এ মামলায় গতকাল রোববার একই আদালত আসামি বাপ্পি, আশরাফ হোসেন গাফফার, সাইদুল ইসলামের জামিন দেন।
সোমবার দুই আসামির পক্ষে তাদের আইনজীবী জামিন শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন হাজার টাকা মুচলেকায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ২৩ এপ্রিল বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মুসা ম্যানশন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতানামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।....বিস্তারিত
এর আগে ২২ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে হাজী মুসা ম্যানশনে নিচতলায় আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন। এছাড়া আহত হন অন্তত ২১ জন।...বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























