মাদারীপুর প্রতিনিধি
আপডেট: ২৩:০৮, ১১ জুন ২০২১
বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা
মোবাইল কিনে না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ জুন) বিকেল ৪টায় মাদারীপুর সদরের ঘটমাঝি এলাকায় ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘটমাঝি গ্রামের কৃষক তালেব আকনের ছেলে শফিকুল ইসলাম স্থানীয় অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কিছুদিন ধরে বাবা তালেব আকনের কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিল সে। কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি কৃষক বাবা।
এ নিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে পরিবারে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে ঘরের ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। বিকেল ৪টা বেজে গেলেও শফিকুল বের না হলে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে শফিকুল। তখন পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম। তিনি জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























