খুলনা প্রতিনিধি
আপডেট: ১৪:১০, ১৭ জুলাই ২০২১
খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৮০ হাজার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে বিভাগে শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৪০ করোনা রোগী।
শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় খুলনা ও যশোর জেলায় সর্বোচ্চ ১০ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।
উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জনের। এদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























