নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট: ১১:৩৫, ১৮ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
রোববার (১৮ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ছয়জন রাজশাহীর, চারজন নাটোরের, দুই জন করে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার এবং একজন করে নওগাঁ, বগুড়া ও ঝিনাইদহের বাসিন্দা ছিলেন।
এদের মধ্যে রাজশাহীর দুই জন এবং নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেকজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন।
অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এর মধ্যে রাজশাহী ও নাটোরের তিনজন করে; চাঁপাইনবাবগঞ্জের দুই জন এবং বগুড়া, পাবনা ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























