বরিশাল প্রতিনিধি
আপডেট: ০৯:৪২, ২০ জুলাই ২০২১
নিরবেই কেটে গেলো সাবেক প্রতিমন্ত্রী ফায়জুল হকের মৃত্যুদিবস
নিরবেই কেটে গেলো অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের একমাত্র তনয় আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী।
ফায়জুল হক ২০০৭ সালের ১৯ জুলাই তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭০ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের নৌকার টিকিটে এবং ১৯৭৯ সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) আসনের তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯৬ সালে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন। এছাড়া জিয়াউর রহমান নিহত হওয়ার পরে বিএনপির সংসদ সদস্য হিসেবে (১৯৮১-৮২) আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি প্রথমে শ্রম ও শ্রমিককল্যাণ প্রতিমন্ত্রী ও পরে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে তিনবারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের মৃত্যুবার্ষিকী পালনে দলীয় কোন কর্মসূচি ছিলনা। ফলে নিরবেই কেটে গেলো তাঁর মৃত্যুবার্ষিকীর দিবসটি।
আইনিউজ/রাহাদ সুমন/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























