জামালপুর প্রতিনিধি
আপডেট: ১৫:৪৯, ২০ জুলাই ২০২১
জামালপুরের ইসলামপুরে স্বর্ণ প্রতারকচক্রের তিন সদস্য গ্রেফতার
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় স্বর্ণ প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তারা নকল স্বর্ণের বার দেখিয়ে মহিলাদের প্রলুব্ধ করে আসল স্বর্ণ হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়েছে। গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে ১ টি অটো বাইক, ২ টি স্বর্ণের নকল বার এবং ২টি আসল স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে ইসলামপুর সার্কেল এএসপি মো. সুমন মিয়া আইনিউজের এই প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রবিবার (১৮ জুলাই) রাতে ইসলামপুর থানায় একটি মামলা করা হয়েছে।
মামলা সূত্রে আরও জানা যায়, প্রতারকচক্রের সদস্যরা হলেন, মো. হাবিবুর রহমান (৩৫), ছবর আলী (৩০), মোহাম্মদ আলী (৪০) এবং তারা সকলেই জামালপুর জেলার মেলান্দহ থানার বাসিন্দা।
সার্কেল এএসপি মো. সুমন মিয়া আরও জানান, জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর সঠিক দিক নির্দেশনায় এসআই আকরাম হোসেন এর নেতৃত্বে ইসলামপুর থানার একদল চৌকস পুলিশ সদস্য প্রতারকচক্রের এই তিন জনকে রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সময় গ্রেফতার করেন।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























