লালমনিরহাট প্রতিনিধি
আপডেট: ২২:১২, ২২ জুলাই ২০২১
লালমনিরহাটে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
লালমনিরহাট জেলার সাপ্টিবাড়ি বাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজারের মোড় অতিক্রম করার সময় ঢাকা হতে ছেড়ে আসা অপু তিশা পরিবহনের সাথে বুড়িমারী হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক, সহকারী ও যাত্রীসহ কমপক্ষে ১০জন গুরুতর আহত হয়।
আদিতমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুই কোচের চালক ও একজন সহকারীসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। সড়ক দুর্ঘটনা দেখতে আসা উৎসুক জনতার কারনে যানজোট নিরসনে পুলিশকে হিমসিম খেতে হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মানুষের ভিরের কারনে সড়কে একটু যানজোটের সৃষ্টি হয়েছিল কিন্তু পরে স্বাভাবিক হয়। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আইনিউজ/শেখ রনদ সিমান্ত/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























