তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট: ২৩:১২, ২৩ জুলাই ২০২১
লকডাউন নিশ্চিতে তারাকান্দায় ১৬ জনকে অর্থদণ্ড
দেশে বাড়ছে করোনা সংক্রমণ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এ অবস্থায় ঈদুল আযহার পরপরই ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথমদিনে ময়মনসিংহের তারাকান্দার বিভিন্ন স্থানে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ফজলুল হক।
এসময় তারাকান্দা উপজেলার ভূষাগঞ্জ, মাঝিয়ালী বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৬ টি মামলায় ১৬ ব্যাক্তিকে ৮হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে পুলিশ ফোর্স, তারাকান্দা থানা সহযোগিতা করেন।
অভিযানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সরকারের বিধি-নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে এ জরিমানা করেন।
উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত বলেন করোনা মোকাবেলায়, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায়; অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























