নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১২:৪৯, ২৫ জুলাই ২০২১
লকডাউনে আনন্দ ভ্রমণে গিয়ে ৪৬ কিশোর আটক
ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে গিয়ে নরসিংদীতে মেঘনায় আটক হয়েছে নৌকার মাঝিসহ ৪৬ কিশোর। এসময় ওই নৌকা থেকে চাপাতি ও সামুরাইসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে। আটকরা নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে একটি নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়। এসময় নৌকাটি জব্দ করা হয়। এরপর নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও সেখানে তল্লাশি চালানো হয়।
নৌকা থেকে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়।
আটক কিশোরদে নৌ ফাঁড়িতে আটক রাখা হয়। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























