নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট: ১২:৪৮, ২৬ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেলে আরও ১৭ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর ১২ জন, নাটোরের দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন।
আর রাজশাহীর আটজন ও নাটোরের একজন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃত ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪৫৩ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























