শরীয়তপুর প্রতিনিধি
আপডেট: ১৭:২৭, ২৬ জুলাই ২০২১
শরীয়তপুরে লকডাউনের ৪র্থ দিনেও কঠোর প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী
লকডাউনের চতুর্থ দিনেও কঠোর অবস্থানে আছে শরীয়তপুরের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই শরীয়তপুর সদরের বিভিন্ন স্থানে কঠোর নজরদারি রেখেছেন শরীয়তপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসন।
শরিয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান ও শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান তাদের নিজ নেতৃত্বে শহরের চৌরঙ্গী মোড়, কোর্ট চত্বর, হাসপাতাল গেট, মনোহর বাজার মোড় এবং বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি জোড়ালো করেছেন ।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান জানান, সারা বাংলাদেশের মতো শরীয়তপুরেও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে চলাফেরা করতে দেয়া হচ্ছে না। লকডাউনে গত তিন দিনের মত আজকে মানুষের চলাফেরা কম।

তিনি আরও বলেন, শরীয়তপুরের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সার্বক্ষণিক বিশেষ নজর রাখছে। তাই এই করোনাকালীন সময়ে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন।
শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান জানান, ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ, জেলা পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সবাইকে নিয়ে আমরা একসাথে লকডাউন কার্যকর করতে মাঠে আছি। যারা অযথা বাইরে বের হচ্ছেন তাদের কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। যারা আইন অমান্য করছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সবসময় মাঠে থাকবো।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























