নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট: ১০:৫২, ২৭ জুলাই ২০২১
রাজশাহী মেডিকেলে আরও ২১ জনের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার( ২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
মঙ্গলবার (২৭ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ২১ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী।
তিনি আরও জানান, মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচজন, নাটোরের তিনজন, নওগাঁর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ৪৭৪ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























