কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৪৩, ২৭ জুলাই ২০২১
কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ নিহত ৬
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এ পাহাড় ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন-এর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে বালুখালী আশ্রয় শিবিরে পাহাড় ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ শিশু।
তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।
অন্যদিকে পৃথক পাহাড় ধসে মহেশখালীতে এক কিশোরী নিহত হয়েছে। ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার ভোরের দিকে ছোট মহেশখালী উত্তর সিপাহিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম মোরশেদা আক্তার (১৪)। সে স্থানীয় আনছার হোসেনের মেয়ে।
ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াদ বিন আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























