ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট: ১৪:৫৬, ২৮ জুলাই ২০২১
করোনা পরীক্ষা করতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যু
করোনার নমুনা দিতে দীর্ঘ লাইন। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইকবাল (৪৩) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
আজ বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের বিএমএ ভবনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইকবাল গত কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। সেজন্য করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তাকে। হাসপাতাল চত্ত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, মৃত ইকবালের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























