Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ২৮ জুলাই ২০২১
আপডেট: ১৭:৪১, ২৮ জুলাই ২০২১

করোনা কেড়ে নিল অন্তঃসত্ত্বা ম্যাজিস্ট্রেট সানিয়াকে

 ইমরানুর রহমানের সাথে সানিয়া আক্তার

 ইমরানুর রহমানের সাথে সানিয়া আক্তার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তার স্বামী ‌কে এইচ এম  ইমরানুর রহমানও ঝালকা‌ঠির সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া আক্তার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প‌রিচালক ডা. মো.সাইফুল ইসলাম। 

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়