Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ২৮ জুলাই ২০২১
আপডেট: ২২:৪১, ২৮ জুলাই ২০২১

প্রশাসনের কঠোর নজরদারিতেও লকডাউনে দোকানপাট খোলা

করোনা মহামারি সামলাতে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের জন্য দ্বিতীয় দফা কঠোর লকডাউনের ঘোষণা করেছিল সরকার। করোনার ঊর্ধ্বগতিতে টানা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধে-সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায়ও কঠোর লকডাউন বাস্তবায়ন করার কথা বলা হলেও বাস্তবে আজ ৬ষ্ঠ দিনে অনেকটা ঢিলেঢালা লকডাউন লক্ষ্য করা যায়।

বুধবার (২৮ জুলাই) সরেজমিনে দেখা যায় তারাকান্দা বাজারের দোকানপাট ও জনসমাগম লকডাউন শুরুর আগে কম থাকলেও আজ একেবারে নেই বললেই চলে। নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা ছাড়াও মানুষ কারণে-অকারণে ঘর থেকে বের হয়ে এসেছে। উপজেলার বিভিন্ন বাজারে প্রতিদিন প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও লকডাউন যেন মানতে চাচ্ছে না সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তারাকান্দা বাজারে কিছুক্ষন পরপর টহল অব্যাহত রাখলেও প্রশাসন চলে যাবার পর আবারও আগের অবস্থা লক্ষ্য করা যায়। পথচারীদের সাথে এ বিষয়ে কথা বললে তারা বলেন, প্রয়োজনের তাগিদেই তারা বাজারে এসেছেন।

পাশাপাশি চলমান এইচএসসি পরিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টের জন্যও অনেক শিক্ষার্থীদের ভীড় লক্ষণীয়। দূরপাল্লার যানচলাচল না করলেও সিএনজি, অটোরিকশা ও মোটর সাইকেলের চলাচল অনেকটা বেশি আজ। জনসাধারণ ও যানবাহনের অবাধ চলাচলে লকডাউন চলছে বলে মনে হচ্ছে না।

উল্লেখ্য লকডাউনের প্রথমদিন থেকেই কঠোর নজরদারিতে প্রশাসন থাকলেও স্বাস্থ্য-বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। জরিমানা ও শাস্তি প্রদান করেও ঠেকানো যাচ্ছে না লকডাউন অমান্য করা মানুষের উপস্থিতি। যে কারনে করোনা সংক্রামণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে তারাকান্দাবাসী।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়