Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ২৮ জুলাই ২০২১
আপডেট: ২২:১৯, ২৮ জুলাই ২০২১

শরীয়তপুরে যৌতুকের জন্য মাথায় ইট দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শরীয়তপুরে যৌতুক প্রদানে অপারগতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) শরীয়তপুর পৌর বাসস্টান্ড সংলগ্ন একটি ভাড়া বাড়িতে (শামীম তালুকদারের বাড়িতে) এ ঘটনা ঘটে। ভোর আনুমানিক ৪ টার দিকে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় রোজিয়া সুলতানা মৌ (২৮)।

জানা যায়, ফরিদপুরের বালিহাটির মৃত চাঁন মিয়া মুন্সীর ছেলে আরিফ মুন্সীর (৪০) সাথে শরীয়তপুরের আবুল কালাম হাওলাদারের মেয়ে রাজিয়া সুলতানা মৌ'র (২৮) ২০০৭ সালে বিয়ে হয়। আরিফ-মৌ দম্পত্তির আয়েশা আক্তার ঈশা (১৩) ও ইয়াকুব মুন্সী সোহান (৮) নামে দুটি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই আরিফ মুন্সি যৌতুকের জন্য বারবার চাপ দিতে থাকে। সর্বশেষ ২ লক্ষ টাকা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে রাতভর কথা কাটাকাটি শেষে ভোর রাতে আরিফ মুন্সী তার স্ত্রী মৌর মাথায় ইট দিয়ে আঘাত করলে মৌ মারা যায়।

পরে সন্তানসহ স্থানীয়দের চিৎকার চেচামেচিতে বিষয়টি জানাজানি হলে পালং মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নিহতের ভাই রাসেল হাওলাদার মুঠোফোনে বলেন, আমার বোনকে মেরে সে শুধু নিষ্পাপ শিশু দুটিকেই এতিম করেনি, আমদেরকেও স্বজন হারা করেছে। আমি এই ঘটনার দ্রুত এবং সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন বলেন, আসামী নিজেই এসে জানিয়েছে যে একটি খুন হয়েছে। পরে আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/হারুন-অর-রশিদ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়