জামালপুর প্রতিনিধি
আপডেট: ০০:০৩, ৩১ জুলাই ২০২১
তথ্য প্রতিমন্ত্রীর নিজ এলাকায় ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ
জামালপুর জেলার সরিষাবাড়ী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লীঙ্গের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি।
শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি ঘর ও পৌরসভার তাড়িয়া পাড়ায় এলাকায় তৃতীয় লীঙ্গের জন্য ৯টি ঘর পরির্দশন করেন। করোনাকালীন সময়ে আশ্রয় প্রকল্পের ঘরে অসহায় বসবাসকারীদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়।
এসময় জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামানসহ সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড.হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























