আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:৫৭, ১০ আগস্ট ২০২১
ওসমান পরিবারের কবরস্থানে শ্মশানের মাটি সরিয়ে নিল সিটি করপোরেশন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আল্টিমেটামের পর ওসমান পরিবারের সদস্যদের কবরস্থানে দেয়া শ্মশানের মাটি সরিয়ে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
জানা গেছে, সোমবার (৯ আগস্ট) বিকেলে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে ওসমান পরিবারের কবরের ওপরে মাটির স্তূপ দেখতে পান শামীম ওসমান। পরে জানতে পারেন এগুলো শ্মশানের মাটি। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এমপি শামীম ওসমান। তিনি এ মাটি সরিয়ে ফেলার জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন।
কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা জাকারিয়া বলেন, এটা শ্মশানের মাটি কিনা আমি নিশ্চিত না। তবে ঠিকাদাররা শ্মশান ও কবরস্থানের উন্নয়ন কাজ করেছেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুন বলেন, কবরস্থানে শ্মশানের মাটি ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। শ্মশান সংস্কারের সময় মাটি রাখা হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি এখানে চলে এসেছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























