মহেশখালী প্রতিনিধি
মহেশখালীতে নির্বাচনী সংঘর্ষে নিহত ১
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুতুবজোম ৫ নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় জামিয়ুসসুন্নাহ দারুল উলুম দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ওই কেন্দ্র এবং পার্শ্ববর্তী কুতুবজোম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। উভয় পক্ষে ব্যাপক গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালাম মারা যান। গুলিবিদ্ধ আরও ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে আবুল কালাম নামের একজন মারা গেছেন। তিনি বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























