রাহাদ সুমন, বানারীপাড়া
আপডেট: ১৩:০৫, ১ ডিসেম্বর ২০২১
বানারীপাড়ায় কাঠবাহী ট্রলারের ধাক্কায় মালবাহী ট্রলার ডুবি, চালকের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাহ্মকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কায় নুরনবী নামের মুদিমাল ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত ব্যক্তি মুদিমালবাহী ট্রলার নুরনবীর চালক কামাল শেখ (৫২)। কামাল শেখ পার্শ্ববর্তী পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে গৌরনদীর টরকি বন্দর থেকে নৌ-পথে নুরনবী নামের পণ্যবাহী ট্রলারে মুদি মাল নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি যাওয়ার পথে বানারীপাড়ার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম আর রাফসান নামের কাঠভর্তি ট্রলারের ধাক্কা লাগে। এসময় মুদিমালবাহী ট্রলারটি ডুবে যায় এবং এর চালক কামাল শেখ নিখোঁজ হন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিরা কামাল শেখের লাশ উদ্ধার করে। ডুবে যাওয়া মুদিমালবাহী ট্রলারটিকে নদীর তলদেশ থেকে উদ্ধারের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা বুধবার সকালে কামাল শেখ’র লাশ উদ্ধার করেছে। কাঠবাহী ট্রলার ও এর চালক আল-আমিন (৩৫)কে আটক এবং ময়না তদন্তের জন্য কামাল শেখ’র লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/রাহাদ সুমন/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























