Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ০৪:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষায় সুবীরের শ্রেষ্ঠত্ব

মৌলভীবাজার জেলায় প্রাথমিক শিক্ষায় সুনাম কুড়িয়েছেন সহকারী শিক্ষক সুবীর কুমার ভট্টাচার্য্য। সৃজনশীল পদ্ধতিতে পাঠদান, ডিজিটাল কনটেন্ট ব্যবহার এবং শিক্ষার্থীদের শিখনফল অর্জনে তিনি দারুণভাবে কাজ করছেন বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া পাঠদানে নতুন পদ্ধতির উদ্ভাবন ও শিক্ষা উপকরণের কার্যকর ব্যবহার তাঁকে শিক্ষক হিসেবে এগিয়ে রেখেছে।

জানা গেছে, ২০১৭ সালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সুবীর কুমার ভট্টাচার্য্য। তুমুল প্রতিযোগিতায় বাছাই পর্ব শেষে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল আলীম লিখিতভাবে সুবীর কুমার ভট্টাচার্য্যকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন।

সুবীর কুমার ভট্টাচার্য্য ২০০৬ সালে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তারপর থেকে তিনি শিক্ষার মানোন্নয়ন ও তার বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তাঁর সহকর্মী ও অভিভাবকরো।

আই নিউজ/এইচএ 

Eye News YouTube Video

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়