ময়মনসিংহ (তারাকান্দা) প্রতিনিধি
বাইশ বছর পর মায়ের দেখা পেল মেয়ে
ছবি- আই নিউজ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামের আ. রাজ্জাকের স্ত্রী সমলা বেগম (৪২) মানসিক রোগে আক্রান্ত হয়ে ২২ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যান। তখন তাদের এক মাত্র কন্যা শিল্পী বেগমের বয়স ছিল ৬ মাস। এতোদিন সমলা বেগমের একমাত্র মেয়ে শিল্পীর দাদা দাদী লালন পালন করে বাড়ির পাশেই বিয়ে দেয়। বর্তমানে শিল্পী বেগম ৩ সন্তানের জননী। তার স্বামী ঢাকা শহরে সিএনজি চালক। এই বয়সে এসে ২২ বছর পর নিজ মায়ের দেখা পেলেন তিন সন্তানের জননী এই নারী।
গত শুক্রবার ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার আপন ঘর ফাউন্ডেশন নামক সংস্থার সুপার ভাইজার হাফেজ মো. আব্দুল হান্নান দৈনিক মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাকে জানান, ২০০৪ সনে ঢাকা শহরে পাওয়া মানসিক প্রতিবন্ধি ওই মহিলাকে পেয়ে চিকিৎসা সেবা দিলে কিছুটা সুস্থ করে। তখন তার নাম সমলা বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা বলে জানান।
পরে সাংবাদিক রফিক বিশ্বাস সরেজমিন ঘুরে গোয়াতলা গ্রামে তার মেয়ে শিল্পী বেগমের খোজ পান। সমলা বেগম হারিয়ে যাওয়ার সময় তার মেয়ের বয়স ৬ মাস থাকায় তার মাকে চিনতে পারেনি। সমলার চাচাতো ভাই আবুল মুনসুর (৬০) ও প্রতিবেশীরা সমলার ছবি দেখে ও ভিডিও কলে কথা বলে সমলাকে সনাক্ত করে।
সমলার মেয়ে শিল্পী বেগম জানান, তার স্বামী ও তার বাবা আ. রেজাকের সাথে আলাপ আলোচনা করে তার মাকে আনতে যাবে। পরে সমলা বেগম ও তার স্বামী গত সোমবার কেরানীগঞ্জ আপন ঘর ফাউন্ডেশন যান এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে তার মা সমলা বেগমকে হেফাজতে নিয়ে আসেন।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























