Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১০ মার্চ ২০২২

দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ৭৪ বাংলাদেশি

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক থাকা ৭৪ বাংলাদেশিকে আইওএম এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

এর আগে, গত ২ মার্চ ১১৪ জনকে আইওএম এর সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই ডিটেনশন ক্যাম্প থেকে প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

ব্র্যাক মাইগ্রেশন-এর এক কর্মকর্তা জানান, প্রথম দফায় দেশে ফেরাদের আশকোনার হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকাল ১০টায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে।

অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানোসহ বিভিন্ন অপরাধের কারণে দেশটিতে আটক রয়েছেন বাংলাদেশিরা।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফিরতে শুরু করেছেন এসব বাংলাদেশি।

অবৈধভাবে সাগর পথে লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন তারা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়