শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার
আরব আমিরাত মসজিদের খতিব সাইদ বিন জামিল আর নেই
প্রখ্যাত ক্বারী সাইদ বিন জামিল
আরব আমিরাত মসজিদের খতিব ও ইমাম প্রখ্যাত ক্বারী সাইদ বিন জামিল আর নেই। তিনি মৌলভীবাজার জেলার কৃতি সন্তান। আরব আমিরাত প্রবাসিরা জানিয়েছেন- বুধবার (৬ জুলাই) ঈদ- উল আযহা উপলক্ষে ঘরে যাওয়ার জন্য আল-আইন শহরের জাকেরে মাওলানা আব্দুস শহীদ এর বাসাতে আসেন। সেখানেই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- আইনিউজ এ আরও পড়ুন : সৌদি থেকে হজের খুতবা সরাসরি প্রচারিত হবে বাংলাসহ ১৪ ভাষায়
সাইদ বিন জামিল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জামেয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জামিল আহমদ আনসারীর বড় ছেলে। তিনি সংযুক্ত আরব- আমিরাত শারজা খোর ফাক্কান জামে মসজিদের খতিব ও ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। প্রখ্যাত ক্বারী হিসেবে তিনি মুসলিম বিশ্বে সমাদৃত ছিলেন। তাঁর সুললিত কণ্ঠে পবিত্র ক্বুরআন তেলাওয়াত সকলকে মুগ্ধ করে রাখতো।
- আরও পড়ুন : পবিত্র হজে গিয়ে মারা গেছেন ১০ বাংলাদেশি
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ-ভারতে চিকিৎসা শেষে তোয়াম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও চার সন্তানসহ দেশ-বিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে জানাজা ও দাফন সর্ম্পকে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তার পরিবার।
আইনিউজ/শাহরিয়ার খান সাকিব/এসকেএস
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা
কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা
কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
কিভাবে করবেন IELTS কোর্স? কোথায় করবেন? IELTS preparation full course || Eye News || Speaking | British Council Hexas Moulovibazar
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























