আই নিউজ ডেস্ক
কাতারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার।
বুধবার (৩ মে) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সাবেক সুন্দরবন রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কাতার প্রবাসী সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, আহসান উল্লাহ সজিব, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাম্প্রতিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান প্রবাসী সাংবাদিকরা। সাংবাদিকদের যে যে সংগঠনে কাজী সালাউদ্দিন সদস্য রয়েছেন সব সংগঠন থেকে তাকে বহিষ্কার করার দাবি জানান তারা।
প্রতিবছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’। উল্লেখ, ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
আইনিউজ/ইউএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























