লন্ডন থেকে আজিজুল আম্বিয়া
স্বাধীনতা দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা
স্বাধীনতা দিবসে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা। ছবি: আই নিউজ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ইস্ট লন্ডনের একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহমান, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী।
এছাড়াও বক্তব্য দেন শফিকুর রহমান চৌধুরী, শ ম রেজাউল করিম, আনোয়ারুজ্জামান চৌধুরী এবং হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মার্চ মাস এলেই একটি মহল স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে এবং মীমাংসিত ইতিহাসকে বিতর্কিত করার অপচেষ্টা চালায়। তবে জনগণ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আজিজ ও হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রবীন পালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























