নাজমুল সুমন
মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: আই নিউজ
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে এ আয়োজন করা হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ডা. অরূপ রতন চৌধুরী। তিনি জাতীয় সংগীত ও বিজয়ের গান পরিবেশন করেন।
সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ঈদ উপলক্ষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহ-সভাপতি ক্যাপ্টেন হোসেন, অলি উদ্দিন শামীম, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী, কাউন্সিলর ফয়জুর রহমান, ফয়জুল হক, কোষাধ্যক্ষ ডা. রফিকুল হায়দার, আব্দুল ওদুদ দীপক, শামীম আহমেদসহ আরও অনেকে।
বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিব উদ্দিন, জনতা ব্যাংকের সাবেক জিএম ও বিশিষ্ট ব্যাংকার শামীম আলম কোরেশী, অধ্যক্ষ নেছার আলী, ডা. সৈয়দ রেজওয়ান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলী ইদ্রিস।
বিদেশের বিভিন্ন শাখা থেকেও নেতৃবৃন্দ অংশ নেন। ফ্রান্স শাখা থেকে সভাপতি ফয়ছল উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসিত, পর্তুগাল শাখা থেকে সভাপতি লায়ন আবুল হাসনাত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক (বাফেলো) থেকে সভাপতি মোক্তাদির হোসেন মিছবাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফারুক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ ও উপদেষ্টা গৌসুল হোসেন রাহিন অংশগ্রহণ করেন। এছাড়া নিউইয়র্ক থেকে সহ-সভাপতি হাসান আলী এবং মিশিগান থেকে সফিক রেহমানও যুক্ত হন।
বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি মুহিবুর রহমান মুহিব বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























