নিজস্ব প্রতিবেদক
একাদশে ভর্তির আবেদন করেনি আড়াই লাখ শিক্ষার্থী
ফাইল ছবি
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে। এতে দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদনে এখনো আবেদন করেনি।
২০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন চলে। এ আবেদন প্রক্রিয়া গত ৯ আগস্ট সকাল থেকে শুরু হয়।
২০২০ সালে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী কারিগরি বোর্ড থেকে পাস করেছে। এদিকে কারিগরি বোর্ডের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আলাদা আবেদন করতে হবে।
কারিগরির শিক্ষার্থী ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের যোগ্য রয়েছে ১৫ লাখ ৯৪ হাজার ৬২৮ শিক্ষার্থী । এর মধ্যে প্রথম পর্যায়ে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। ফলে মাধ্যমিকে উত্তীর্ণ দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী প্রথম দফায় ভর্তি হতে অনলাইনে আবেদন করেননি।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























