শাবি প্রতিনিধি
আপডেট: ২০:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবি শাখা ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল
শাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা: আইনিউজ
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয় শাবি শাখা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঞা, যুগ্মসাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন ও এস এম যোবায়ের, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল রোমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান এবং সাদ্দাম হোসেন পিয়াসসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিএম ইমরান/ শাবি প্রতিনিধি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট























