বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিহারী নাগ ট্রাস্টির সাথে কুবির আইন বিভাগের চুক্তি
বিহারী নাগ ট্রাস্টির সাথে কুবির আইন বিভাগের চুক্তি স্বাক্ষরিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সাথে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্টির চুক্তি সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ২ টায় ট্রাস্টির দাতা কুমিল্লা জেলা সরকারি কৌশুলী (জি.পি) তপন বিহারী নাগ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক (মাসুম) ও সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক (সোহেল)।
চুক্তি স্বাক্ষরের পর কুমিল্লা জেলা সরকারি কৌশুলী (জি.পি) তপন বিহারী নাগ ট্রাস্টির নামে নিজস্ব চেম্বারে দশ লক্ষ টাকার চেক আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক (মাসুম) এর হাতে হস্তান্তর করেন।
অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্টির মাধ্যমে প্রতি বছর এলএলবি'র (অনার্স) রেজাল্টের উপর ভিত্তিতে প্রথম দশ জনকে এককালীন অর্থ সাহায্য অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি আকারে প্রদান করা হবে এবং ট্রাস্টি পরিচালনার দায়িত্বে আহ্বায়ক হিসেবে থাকবেন পদাধিকার বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
সদস্য হিসেবে থাকবেন আইন বিভাগের ডীন ও চেয়ারম্যান এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ ও তার অবর্তমানে তার উত্তরসূরীর মধ্য থেকে একজন।
আইনিউজ/খালেদুল হক
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























