শাবিপ্রবি প্রতিনিধি
শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সাথে শাবি ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত
শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত করেছেন শাবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাবি শাখা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রুহুল আমিন, যুগ্ম-সম্পাদক মৃন্ময় দাস ঝোটন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপসম্পাদক ইমরান আহমেদ, ছাত্রলীগ নেতা লিংকন চৌধুরী প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭তম কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি জুবায়ের মাহমুদ, সহসভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জি এম ইমরান, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাইম, রাশেদুল ইসলাম। এছাড়া, ১৭তম কার্যনির্বাহী কমিটি সদ্য বিদায়ী সভাপতি সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবির এবং সহসভাপতি আরাফ আহমেদ উপস্থিত ছিলেন।
জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট



















