বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট: ১৭:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২১
সুমন হত্যা মামলা
শাবির ছাত্রলীগ সভাপতিসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট
ফাইল ছবি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র দাশ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতিসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিআইডি সিলেট জোনের সহকারী পুলিশ সুপার শামীম-উর-রশীদ-পীর চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন, শাবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ (বহিষ্কৃত), বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ (বহিষ্কৃত), সহ-সভাপতি নুরে আলম, সহ-সভাপতি সৈয়দ জুয়েম, সহ-সভাপতি শরিফুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি এসকে হাসিবুর রহমান, সহ-সম্পাদক সুকান্ত ঘোষ, সহ-সম্পাদক মোশাররফ হোসেন রাজু (বহিষ্কৃত), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ (বহিষ্কৃত), যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (বহিষ্কৃত), সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈম, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ তালুকদার, আইন সম্পাদক জহির হোসাইন, ক্রীড়া সম্পাদক জাকির খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আশিকুজ্জামান রূপক।
এছাড়াও ছাত্রলীগ কর্মী সজল চন্দ্র ভৌমিক, আব্দুল কুদ্দুস নোমান, জুনায়েদ আহমদ, হাবিবুর রহমান হাবিব, জেসমুল হাসান, নয়ন চৌধুরী, বহিরাগত সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক আলম, রানা আহমদ শিপলু ও এমদাদুল হকের (খোকন) নামও উল্লেখ আছে চার্জশিটে।
তবে, আদালত চার্জশিটটি আমলে না নিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যালোচনার দিন ধার্য করেছে বলে জানা গেছে ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ নভেম্বর হল দখলকে কেন্দ্র করে পার্থ-সাঈদ-সবুজ গ্রুপের সাথে অঞ্জন-উত্তম গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন চন্দ্র দাস গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ প্রেক্ষিতে নিহতের মা প্রতিভা দাস বাদি হয়ে, ওই বছরের ২২ নভেম্বর জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৬ বছর পর ২০২০ সালের ৩০ নভেম্বর মামলার চার্জশিট সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়।
জিএম ইমরান হোসেন/ শাবি প্রতিনিধি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























