নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে নিয়োগ পরীক্ষা
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এর ফলে প্রভাব পড়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়ার কথা থাকলেও বিদ্যালয় বন্ধ থাকায় তা সম্ভব হয়ে উঠেনি। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম সাংবাদিকদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, করোনাকালে নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। নিয়োগে ব্যবহারের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজও প্রায় শেষ। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর শেষ হয় প্রাথমিকে আবেদন প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা অধিদফতর চেয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করবে পরীক্ষা গ্রহণ। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, এবছর প্রাথমিকে শিক্ষক হিসেবে ৩২ হাজার শিক্ষককে নিয়োগ দেবে সরকার। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ দেয়া হবে ২৫ হাজার ৬৩০ জনকে। নিয়োগের বিপরীতে আবেদন পড়েছে ১৩ লাখ ৫ হাজারের বেশি।
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























