ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২১

প্রাথমিকের শিক্ষকদের দ্রুত টিকা নিতে অধিদফতরের নির্দেশ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্রুত করোনার টিকা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্রাধিকারভিত্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনা টিকার আওতায় আনার নির্দেশনার পর অনেক শিক্ষক টিকা নেয়ার জন্য নিবন্ধন করছেন। শিক্ষকদের অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনো অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেনি। তাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দ্রুত টিকা নেয়ার জন্য নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়