নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১
প্রাক-প্রাথমিকের ক্লাস খুলছে না এখনই
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দিন জানা গেলো। আগামী ৩০ মার্চ থেকে শুরু খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাক-প্রাথমিকের ক্লাস এখনই খুলে দেয়া হবে না।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় শনিবার (২৭ ফেব্রুয়ায়রি) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণিকে প্রতিদিন ক্লাস করানো হবে। বাকি ক্লাসগুলো হয়তো প্রথম সপ্তাহে একদিন আসবে, কয়েকদিন পর থেকে সপ্তাহে দুদিন আসবে। তবে প্রাক-প্রাথমিকের শিশুদের এখন বিদ্যালয়ের আনতে চাইছে না মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ৩০ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমাদের নেয়া হয়েছে। আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগে শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেয়ার যে বিষয়টি, সমাপ্ত করতে পারব।’
মন্ত্রী বলেন, ‘সিক্স, সেভেন ও এইট (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি) গোড়ার দিকে সপ্তাহে একদিন একদিন করে আসবে। তারপর অবস্থা বিবেচনায় আমরা সেটাকে বাড়াব। যদি দেখা যায় টিকার কারণে দেশে একেবারেই কোনো সংক্রমণের ঘটনা ঘটছে না, তাহলে তো আমরা ২-৩ সপ্তাহ পর থেকেই একেবারে স্বাভাবিক ক্লাসে চলে যেতে পারি। আর যদি দেখা যায় এখনও সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে, তাহলে তখন আমরা স্ট্যাগার করে করে করা, যতদিন প্রয়োজন মনে করব আমরা করে যাব।’
‘আর একাদশ ও নবম তাদের আমরা দ্বাদশ ও দশমের মতো প্রতিদিন আনব না। কিন্তু গোড়াতেই হয়ত দুদিন চেষ্টা করব। তারপর হয়ত আরেকটু বাড়ানোর চেষ্টা করব। কারণ ওরা এ বছর পরীক্ষা না দিলেও আগামী বছর দেবে। কাজেই ওদের অন্যদের চেয়ে বেশি সময় দিতে হবে।’
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যা কয়েক ধাপে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় সভায় বসে ৬ মন্ত্রণালয়। অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
খোলার পর যেভাবে চলবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কর্মসূচি
৩০ মার্চ থেকে খুলছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান
রমজানে চলবে স্কুল-কলেজের ক্লাস, ছুটি শুধু ঈদে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























