কুবি প্রতিনিধি
আপডেট: ২২:২৬, ৩১ জুলাই ২০২১
লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির বৃক্ষরোপণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি। শুক্র ও শনিবার (৩০ ও ৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা।
লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের সহযোগিতায় অন্তত ২৫০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে এ সংগঠনটি। প্রথম ধাপে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১২০ টি চারা রোপণ করেছে তারা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ড. মো. সোহরাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, প্রকৃতিতে সৌন্দর্য্য এবং পরিবেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই আর সেই কাজটিই করছে আজ লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এর সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।

ক্লাবটির সভাপতি প্রনব চক্রবর্ত্তী বলেন, এই ২৫০ গাছের চারা যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সহায়ক হবে, তেমনি ক্যাম্পাসের সৌন্দর্যও বাড়িয়ে তুলবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্লাবটির সহ-সভাপতি কাউসার হোসাইন, অনুষ্ঠানের সঞ্চালক ও ক্লাব সেক্রেটারি সামিউল ইসলাম জিসান সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মেগা ক্লাব টুইনিং এর অংশ হিসেবে এবার লিও ট্রি প্লানটেশন চ্যালেন্জ-২০২১ প্রজেক্টে পৃথিবীর নয়টি দেশের ২৫১ টি ক্লাব বৃক্ষরোপণ করে যাচ্ছে। এ প্রজেক্টের অধীনে লিও সদস্যরা নিজেদের বাড়ির আঙ্গিনা সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করবেন।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
























