শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৮:৫৪, ১৬ আগস্ট ২০২১
মুজতবা আলী হলের সহযোগিতায় শাবিপ্রবিতে ৩০ হাজার বৃক্ষ রোপণ
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল প্রশাসন।
রবিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের সামনে বিভিন্ন দেশীয়, বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এর আগে বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শাবিপ্রবি ক্যাম্পাসে ত্রিশ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মুজতবা আলী হলের পাশের টিলায় একটি ফলজ বাগান করা হয়েছে। আগামী এক বছরে আরো ত্রিশ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, শাবিপ্রবি বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সহকারী হল প্রভোস্ট মো. দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ সিলেট জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























