নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:১১, ২৫ আগস্ট ২০২১
অক্টোবরের প্রথম সপ্তাহে খুলবে ঢাবির হল
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শর্ত সাপেক্ষে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল।
তবে এর আগে সেপ্টেম্বরের মধ্যে ২ ডোজ টিকা নেওয়া শেষ করতে হবে। তা না হলে কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর বলেন, ‘সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীরা করোনার টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলে আমরা অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খুলতে পারবো। শুরুর দিকে স্নাতকের চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।’
তিনি আরও বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যদি টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলেই কেবল অক্টোবরে আমাদের হল খোলার প্রত্যাশা বা লক্ষ্য পূরণ হবে।’
আইনিউজ/এসডিপি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
























