Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৬:৪০, ২৬ আগস্ট ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ানো হয়েছে। এ দফায় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবর থেকে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। এজন্য কোন বিশ্ববিদ্যালয় কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন (প্রথম-দ্বিতীয় ডোজসহ বিস্তারিত) তার তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।  ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি ঘোষণা অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়