নিজস্ব প্রতিবেদক
২৩-২৭ ডিসেম্বরের মধ্যে হতে পারে এসএসসির ফল প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। এরই মধ্যে শেষ হয়েছে ফলাফল তৈরির কাজ। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সোমবার (২০ ডিসেম্বর) সংশ্লিষ্ট মাধ্যমে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, রোববার এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এসএসসি-সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে।
আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ : চার ধাপে হতে পারে লিখিত পরীক্ষা
এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লিখিত দিনের পর বা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষাবোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে।
আরও পড়ুন- আগামীতেও লটারির মাধ্যমে হবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য রোববার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।
গত ১৪ নভেম্বর শুরু হয় চলতি বছরের এসএসসি পরীক্ষা। পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























