আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ৭ এপ্রিল ২০২৩
ঈদুল ফিতর উপলক্ষে শাবিপ্রবিতে ২১ দিনের ছুটি
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২১ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
শাবির বিশেষ চাহিদা সম্পন্ন চারজন ছাত্রীকে ঈদ উপহার প্রদান
তিনি জানান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার (১২ এপ্রিল) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিন বন্ধ থাকছে ক্যাম্পাস।
অন্যদিকে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানান তিনি।
আইনিউজ/এইউ
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
সর্বশেষ
জনপ্রিয়
























