ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৩

ঢাবির বিশেষ সমাবর্তন অক্টোবরে: জানুন রেজিস্টেশন ও আবেদন প্রক্রিয়া

ঢাবির সমাবর্তনের রেজিস্টেশন শুরু হয়েছে পহেলা সেপ্টেম্বর থেকে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ এই সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব ল’স (মরণোত্তর) ডিগ্রি প্রদানের লক্ষ্যে এ আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনটি অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৬ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। 

ঢাবির ‘বিশেষ সমাবর্তন ২০২৩’- এ অংশগ্রহণে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবির বিশেষ সমাবর্তনের এসব তথ্য জানানো হয়েছে।

ঢাবির বিশেষ সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া
শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে  (https://ssl.du.ac.bd/login) নিজ  নিজ প্রোফাইলে লগ ইন করে বাম পাশের  ‘Special Convocation’ মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা https://convocation.du.ac.bd  পোর্টালের   Register মেন্যুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন—

  • প্রথমে  Registered Graduate রেডিও বাটন সিলেক্ট করুন  এবং  Next বাটনে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন এবং  Next বাটনে ক্লিক করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা তাদের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর  https://reggrad.du.ac.bd/voter_list_lifetime সাইট থেকে জেনে নিতে পারবেন।
  • পরবর্তী ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এক পর্যায়ে আপনার একটি সচল মোবাইল নম্বর, সাম্প্রতিক ছবি ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি প্রয়োজন হবে।

ঢাবির বিশেষ সমাবর্তনের আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ
শিক্ষকরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন।

শাবির আবাসিক হলে ‘স্পোর্টস জোন’ উদ্বোধন 

শাবিতে পথনাটক `বহ্নিশিখা’ মঞ্চস্থ করল শিকড়

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা ডাউনলোড করা ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন। শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজ নিজ অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

উল্লেখ্য, ঢাবির বিশেষ সমাবর্তনে-এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অ্যালামনাই প্রত্যেক ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্ধারিত। ফলে যেকোনও ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই ক্যাটাগরির রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ