আই নিউজ ডেস্ক
আপডেট: ১৯:৪৫, ৪ নভেম্বর ২০২৩
১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ
শিক্ষক নিয়োগের জন্য ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি
১৮ তম শিক্ষক নিবন্ধন এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ শনিবার (৪ নভেম্বর) সকালে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিয়োগের কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য নিবন্ধনের মতো এই পরীক্ষায়ও প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট নেয়া হবে। ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সর্বশেষ তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

আগামী ৯ নভেম্বর থেকে আবেদনপত্র নেয়া শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
১৮ তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি
- পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে আবেদন করতে হবে।
- নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের এ বিজ্ঞপ্তির পদ্ধতি অনুসরণ করে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।
- বিজ্ঞপ্তিটি www.ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি
অনলাইনে এ আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হবে ৯ নভেম্বর সকাল ৯টায় শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদের মূল কপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে দেখতে হবে।
১৮ তম শিক্ষক নিবন্ধন এর জন্য ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধু User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) ফি জমা দিতে পারবেন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

























